বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ২১ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের। তবে এক দিনের হিসাবে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, রোববার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ৬৩ হাজার ৭৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৯ হাজার ৫৭৯ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৬৮২ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৬৯ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮১ হাজার ২২১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫২১ জনের।
এক দিনে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন ৪৮ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫৪ জন। জার্মানিতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৪১ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯৯ হাজার ৫৫৩ জন মারা গেছেন। এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে রাশিয়ায়। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১ হাজার ২৫৪ জন এবং একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ১২০ জনের। দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৯২ লাখ ৯৪ হাজার ১৮৮ জনের এবং মারা গেছেন ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৩ হাজার ৫৩৯ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৬৮৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৩৪৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’









